Cvoice24.com

মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:৪৮, ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত

চট্টগ্রামের ফটিকছড়ির মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ও উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানায় যথাযথ ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদায় জশনে জুলুসের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টায় পবিত্র জশনে জুলুস শুরু হয়। মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জুলুসটি বের হয়ে মাইজভাণ্ডার দরবার শরীফের মাজারসমূহ জিয়ারত করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।

এর আগে সকাল ৮টায় পবিত্র কোরআন খতম ও মিলাদ-কিয়ামের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবীর কার্যক্রম শুরু হয়।

পরে বেলা ১১টায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেমের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন ও মাওলানা কায়সার উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মাইজভাণ্ডার মাবুদিয়া মঞ্জিলের শাহজাদা সৈয়দ গোলাম রব্বানী মাইজভাণ্ডারী (ম.) উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন, প্রভাষক মাওলানা রফিক উদ্দিন, প্রভাষক মাওলানা মুজিবুল হক, উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সুপার মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য জালাল উদ্দিন চৌধুরী ও ওমর ফারুক, মাদ্রাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মুহাম্মদ ইয়াকুবসহ ওলামায়ে কেরাম।

বক্তারা বলেন, রাহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ (দ.)-এর আগমনের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠন ও বিশ্বশান্তির পথ উন্মোচিত হয়েছে। মহানবী (দ.)-এর আধ্যাত্মিক ও জাগতিক আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে রওজার খাদেম মাওলানা হাবিব উল্লাহ, মাওলানা জানে আলম, মাওলানা তাজুল ইসলাম, হক মঞ্জিলের কর্মকর্তা বাবলু, সাজ্জাদ হোসাইন আরমান কাওয়াল, হাফেজ মাওলানা আবুল কালাম, প্রভাষক মুহাম্মদ হেলাল উদ্দিন, রাশেদুল করিম, সবুজ চন্দ্র, নুরুল করিম চৌধুরী, শফিউল আজম চৌধুরী, উম্মুল ওয়ারা, মুহাম্মদ রবিউল হোসেন, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মুহাম্মদ জাকারিয়া আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ ছাড়া মাওলানা মুহাম্মদ এমদাদ হোসেন, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন, ক্বারী মোহাম্মদ ফোরকান, মাজিদুল ইসলাম, জোবাইদা বেগম, জোবাইদুন্নাহার, রাবেয়া সোলতানা, আকলিমা আকতার ও হাফেজ মাওলানা ইকরামসহ অনেকে অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে আখেরি মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবাররুক বিতরণ করা হয়।