ফটিকছড়িতে ডেবিট ইমনের সহযোগী ‘গলাকাটা মোবারক’ অস্ত্রসহ আটক
ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রসহ মোবারক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয়ভাবে তিনি ‘ডেবিট ইমন’-এর সহযোগী ও ‘গলাকাটা মোবারক’ নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় ফটিকছড়ি থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে বলে দাবি পুলিশের। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।
পরে অভিযানের একপর্যায়ে অস্ত্রসহ মোবারককে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘মোবারক নামের একজনকে আটক করা হয়েছে।’ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আটকের সময় মোবারকের কাছ থেকে কী ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর











