Cvoice24.com

দোহাজারী-খাগরিয়া সড়কের রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:৫৩, ২৫ আগস্ট ২০২৬
দোহাজারী-খাগরিয়া সড়কের রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী জিসি-চাগাচর-সাতকানিয়ার খাগরিয়া ভোরবাজার জিসি সড়কের রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল মমিন, দোহাজারী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসীন ও সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন।

এ ছাড়া দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন, সাবেক সদস্যসচিব বাবু খাঁন, বিএনপি নেতা নাছির উদ্দীন, সাবেক যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইখতেখার উদ্দিন সুমন, সদস্যসচিব মাহাফুজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জয়নাল আবেদীন, যুবদলের যুগ্ম সম্পাদক ফরিদ, বেলাল ও কায়ছার, উপজেলা যুবদলের আহ্বায়ক টুটুল, সদস্যসচিব নাছের উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ শামশু উদ্দিন সওদাগর, মামুন, ব্যবসায়ী আরিফুল ইসলাম সুমন এবং বিএনপি নেতা শাহজাহান, মুন্না, আক্তার ও আলী আকবরসহ স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর