চন্দনাইশে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশে কৃষকদের কাছে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাগিচারহাট বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা এ অভিযান পরিচালনা করেন।
এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মেসার্স হাসনাত কর্পোরেশনের বিসিআইসি সার ডিলার মো. আবু ইউসুফকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, সরকারি মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার অভিযান চালিয়ে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ঠেকাতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














