Cvoice24.com

সাকিব হত্যা: ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ৮ 

সিভয়েস২৪ প্রতিবেদক
১৪:২২, ২৩ আগস্ট ২০২৬
সাকিব হত্যা: ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ৮ 

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকায় মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রবিবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন।

তিনি বলেন, গ্রেপ্তার আটজনের মধ্যে মামলার এজাহারভুক্ত ১, ২ ও ৩ নম্বর আসামি রয়েছেন।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের ওপর নজরদারি শুরু করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে রবিবার বিকেল ৩টায় চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন র‌্যাব-৭-এর চান্দগাঁও কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম।

এর আগে, বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় চান্দগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাকিব। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাকিব চান্দগাঁও থানার সিএমবি আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির নজুম উদ্দিনের ছেলে।