Cvoice24.com

লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি
০৮:০২, ২২ আগস্ট ২০২৬
লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর বাড়ির পাশে ফকিরা পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান আবেদীন  ওই এলাকার  কুমিরাঘোনা বায়তুশ শরফ পাড়ার বাসিন্দা মোহাম্মদ জয়নাল আবেদীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. রফিক উদ্দিন।

তিনি বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ফকিরা পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা দ্রুত পুকুর থেকে আরিয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।