পরীক্ষা দিতে যাওয়া হলো না নাফিসার
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকালে নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাফিসা নাওয়াল পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়ির বাসিন্দা মামুন মিয়া ও মুক্তা দম্পতির মেয়ে। তিনি সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. আশেক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় পতেঙ্গা থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশের সড়কে ক্রেনের সঙ্গে দুর্ঘটনার শিকার হন নাফিসা। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













