রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
সিভয়েস২৪ ডেস্ক
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে নির্ধারিত সময় অনুযায়ী রাষ্ট্রপতির শপথ পাঠ করানো হয়।
এর আগে সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নিলেন মির্জা ফখরুল।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী ও প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরাও বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রপতি পদে নতুন অধ্যায়ের সূচনা হলো।
জাতীয় সব খবর















