চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক খুন, কারণ এখনো অজানা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কামাল বাজারের লায়লা সেন্টারের সামনে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দগাঁও থানা পুলিশ ছুরিকাঘাতে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত সাকিব চান্দগাঁও থানার সিএমবির আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির বাসিন্দা। তার বাবার নাম নজুম উদ্দিন এবং মায়ের নাম রুজি আক্তার।
তবে কী কারণে এবং কারা সাকিবকে ছুরিকাঘাত করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর











