জামালখানের তিন রেস্টুরেন্টকে ৭৪ হাজার টাকা জরিমানা
সিভয়েস২৪ প্রতিবেদক
অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় তিন রেস্টুরেন্টকে ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) নগরের জামাল খান এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও উৎপাদনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘হালাল ব্রেড’ ব্র্যান্ডের লাইভ বেকারিকে উৎপাদিত পণ্যের মেয়াদ যথাযথভাবে সংরক্ষণ না করা এবং অপরিচ্ছন্নতার কারণে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
গ্র্যান্ড শিকদার রেস্টুরেন্টকে একই ধরনের অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও উৎপাদনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














