Cvoice24.com

হযরত সৈয়দ মঈনুদ্দিন হাসানীর বার্ষিক ওরশ অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:৪২, ১৯ আগস্ট ২০২৬
হযরত সৈয়দ মঈনুদ্দিন হাসানীর বার্ষিক ওরশ অনুষ্ঠিত

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে ইমামে আহলে সুন্নাত, শাহ্সূফী সৈয়দ মঈনুদ্দীন আহমদ হাসানী (রহ.)-এর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগসট) এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে এক কাতারে এনে ঐক্যবদ্ধ করা, সাম্প্রদায়িক হানাহানি বন্ধ এবং মানবকল্যাণে কাজ করার মাধ্যমে সৈয়দ মঈনুদ্দীন আহমদ মাইজভান্ডারী সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বক্তারা আরও বলেন, তিনি জাতিসংঘসহ বিশ্বব্যাপী মাইজভান্ডারী তরিকার ভাবাদর্শ প্রচার ও প্রসার করেছেন। রাশিয়া ও সিঙ্গাপুরে মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য আফ্রিকার ঘানায় তিনি শান্তি পুরস্কারে ভূষিত হন। এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন।

বক্তারা বলেন, মহান এই আধ্যাত্মিক সাধকের প্রদর্শিত পথে অনুসরণ করে মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করা প্রয়োজন।

গাউছিয়া মইনিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাছানী (ম.জি.আ.)-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দিন আল হাসানী, শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দিন আল হাসানী, শাহজাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দিন আল হাসানী ও সৈয়দ মইনুদ্দিন মাইজভান্ডারী।

এ ছাড়া বক্তব্য দেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল কাজী মহসিন চৌধুরী, অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, মো. আলমগীর খান মাইজভান্ডারী, ডা. মাওলানা গোলাম মোস্তফা, নুরুননবী আল কাদেরী, হাফেজ সুলাইমান আনসারী, ডা. মুফতি মইনুদ্দিন আল কাদরী, মুফতি হাসান আজহারী ও ইসমাইল হোসেন শিরাজী।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর