Cvoice24.com

ডেঙ্গু প্রতিরোধ ও যত্রতত্র ময়লা ফেলার বিরুদ্ধে চসিকের অভিযান, জরিমানা ১১ হাজার টাকা

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:৫৭, ২০ আগস্ট ২০২৬
ডেঙ্গু প্রতিরোধ ও যত্রতত্র ময়লা ফেলার বিরুদ্ধে চসিকের অভিযান, জরিমানা ১১ হাজার টাকা

ডেঙ্গু প্রতিরোধ, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং সড়কে নির্মাণসামগ্রী রাখার বিরুদ্ধে চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কোতোয়ালি থানার পাথরঘাটার ব্রিকফিল্ড রোড ও আশরাফ আলী রোডে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ।

অভিযানে বিভিন্ন বাসাবাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবন সরেজমিনে পরিদর্শন করা হয়। একই সঙ্গে সড়কে নির্মাণসামগ্রী রাখা, বাসার নিচের নালায় জমাটবদ্ধ পানি এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার বিষয়গুলো তদারকি করা হয়।

এ সময় সড়কে নির্মাণসামগ্রী রাখা, নালায় জমাটবদ্ধ পানি থাকা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার অপরাধে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কাছ থেকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানকালে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে জনসচেতনতা তৈরির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর