শনিবার বিদ্যুৎ বন্ধ, বাদ নেই চমেকও
সিভয়েস২৪ প্রতিবেদক
উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (২২ আগস্ট) চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় কয়েক দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চট্টগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিপিডিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন ফিডারের আওতাধীন এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আনন্দবাজার-৩ নম্বর ফিডারের আওতাধীন মহব্বত আলী স্কুল থেকে এম এ আজিজ মসজিদ মোড়, কৈইস্যা পুকুর দক্ষিণ পাড়, চোট্টলা, কাজীপাড়া, বুধাগাজী মসজিদ, টুইন্না পুকুর পাড়, ভেন্ডাপাড়া, আনন্দবাজার, জাফরখান পাড়া, চান্দারপাড়া, মাসি মাঝির পাড়া, ময়লার ডিপো ও চান্দারপাড়া কবরস্থান থেকে বাকের আলী ফকিরের টেক পর্যন্ত এলাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
একই সময়ে আনন্দবাজার-৪ নম্বর ফিডারের আওতায় ফুল চৌধুরী পাড়া, আব্বাস পাড়া, চৌধুরী পাড়া, চৌধুরীপাড়া বাজারের পশ্চিম মেরিন ড্রাইভ রোড এবং মোল্লাপাড়া থেকে কৈইস্যা পুকুরের দক্ষিণ-পশ্চিম কর্নার হয়ে তিন রাস্তার মাথা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ থাকবে না।
চট্টগ্রাম জেলা স্টেডিয়াম এলাকার একটি ফিডারের ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতায় এস এস খালেদ রোড, আসকারদিঘি, কাজীর দেউড়ি, নূর মোহাম্মদ রোড, সার্সন রোড, হেমসেন লেন, পুরাতন বিমান অফিস ও কর্ণফুলী টাওয়ারসহ বিভিন্ন এলাকায় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে রহমতগঞ্জ-স্টেডিয়াম সার্কিট-১ স্পেয়ার থাকায় ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে না।
এ ছাড়া স্টেডিয়াম এলাকার আরেকটি ফিডারের আওতায় ক্যাবলিং ও মেরামতকাজ চলবে। এ কারণে সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সবশেষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্টেডিয়াম এলাকার আরও কয়েকটি ফিডারের আওতায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় স্টেশন রোড, চৈতন্য গলি, রেলওয়ে, সিআরবি, অফিসার্স ক্লাব, মোটেল সৈকত, নেভি মিউজিয়াম, অফিস ভবন বিবিবি-মাদারবাড়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, পরমাণু বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে বিপিডিবি।
বিপিডিবি জানিয়েছে, উন্নয়ন ও মেরামতকাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেই সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর











