মাদক রোধে পুলিশের সঙ্গে স্থানীয়দেরও এগিয়ে আসতে হবে
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও জনসচেতনতা বাড়াতে কাপ্তাই থানা এ কর্মসূচির আয়োজন করে।
রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা কেপিএম সিনেমা হল প্রাঙ্গণে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহামুদুল হাসান রুবেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কেপিএমের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব হলে সমাজে অপরাধপ্রবণতাও কমিয়ে আনা সম্ভব।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
পাহাড় সব খবর















