Cvoice24.com

বালুছড়ায় বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

সিভয়েস২৪ প্রতিবেদক
১৪:০৬, ২৩ আগস্ট ২০২৬
বালুছড়ায় বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় বাসের ধাক্কায় অরুন দাশ (৫৯) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার (২৩ আগস্ট) সকালে বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অরুন দাশ বালুছড়া জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে।

স্থানীয়রা জানান, বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে রাস্তা পার হওয়ার সময় ৩ নম্বর বাস সামনে থেকে অরুন দাশকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা অরুন দাশকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।