Cvoice24.com

সিএমপির ৫ থানায় ওসি পদে রদবদল

সিভয়েস২৪ প্রতিবেদক
২৩:০৩, ২৩ আগস্ট ২০২৬
সিএমপির ৫ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। 

রবিবার (২৩ আগস্ট) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব থানায় নতুন ওসি পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কাউন্টার টেররিজম ইউনিটের নিরস্ত্র পুলিশ পরিদর্শক নূর আহমদকে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলামকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। 

খুলশী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হককে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে, আর সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুর রহিমকে খুলশী থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।