চবিতে ফিজিক্স ক্লাবের যাত্রা শুরু
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে চিটাগং ইউনিভার্সিটি ফিজিক্স ক্লাবের যাত্রা শুরু হয়েছে। এতে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর দুইটায় চবির পদার্থবিদ্যা বিভাগে ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রস্তাবিত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন মিনহাজ উদ্দিন ফাহিম, যুগ্ম আহ্বায়ক কে. এম. সিফাত শাহরীণ স্বচ্ছ, সদস্য সচিব মো: রাতিন হোসেন, যুগ্ম সদস্য সচিব চৌধুরী তাসনীম জাহান শ্রাবণ, কোষাধ্যক্ষ রেবেকা সুলতানা জেরিন, মুখপাত্র মো: হাসান মাহমুদ সজীব। এছাড়া সদস্য হিসেবে থাকবেন শাহনেওয়াজ আল হাসান, ইরফান হাসান, আসমা জাহান প্রিয়া, মো: আশ্রাফুল আলম সদস্য, মিশরাত জাহান মিলি, আদনান আহমেদ সাব্বির, মো: আব্দুল্লাহ আল রায়হান।
ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন পদার্থবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম। এছাড়া উপদেষ্টা হিসেবে থাকবেন বিভাগের অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী, অধ্যাপক ড. কাজী রাশেদ নিজাম এবং সহকারী অধ্যাপক নাসিরুল হক।
এসময় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। বিভাগের সকল শিক্ষকের পক্ষ থেকে আামরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমরা খুব শীঘ্রই একাডেমিক সেমিনার ও গবেষণাধর্মী কার্যক্রম পরিচালনা শুরু করবো। আশা করি এই সংগঠনের মাধ্যমে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়বে।
অনুষ্ঠানে ক্লাবের আহ্বায়ক মিনহাজ উদ্দিন ফাহিম বলেন, “আমাদের এই ক্লাবের মাধ্যমে শুধু বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক গবেষণা দক্ষতা উন্নয়নই ঘটবে না, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সুসম্পর্কের বন্ধনও আরও দৃঢ় করে তুলবে। ইতিমধ্যে আমরা এই ক্লাবের উদ্যোগে অনলাইনে ৫টি সেমিনার সফলভাবে আয়োজন করেছি। এছাড়া ক্লাবের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিভাগের সাবেক শিক্ষক ও সিনিয়রদের সাথে বর্তমান শিক্ষার্থীদের যোগাযোগ আরও বৃদ্ধি পাবে, যা তাদের জ্ঞানের পরিধি প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














