খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সমির মল্লিক সভাপতি এবং চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সহসভাপতি হয়েছেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কানন আচার্য্য, যুগ্ম সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক, অর্থ সম্পাদক নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি জাফর সবুজ এবং দপ্তর সম্পাদক বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মাইন উদ্দীন।
এর আগে, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জহুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটি পুনর্গঠন ও পর্যালোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য নবগঠিত ১৯ সদস্যের কমিটি ঘোষণা করেন।
পাহাড় সব খবর















