রামগড়ে দুর্গাপূজায় শাড়ি পেলেন ৫০ অসহায় নারী
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির রামগড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী ৫০ নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপহার হিসেবে এসব শাড়ি দেওয়া হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীল আল জান্নাত, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের হাতে শাড়ি তুলে দেওয়ার মাধ্যমে তাদের উৎসবের আনন্দে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সহায়তা পূজার আনন্দ ভাগাভাগির পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এ উপহার স্থানীয় পর্যায়ে দরিদ্র সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
পাহাড় সব খবর















