Cvoice24.com

বাঁশখালীতে উদ্ধার হলো সরকারি চাল

বাঁশখালী প্রতিনিধি
২০:০৪, ২০ অক্টোবর ২০২৬
বাঁশখালীতে উদ্ধার হলো সরকারি চাল

চট্টগ্রামের বাঁশখালীতে একটি দোকান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দোকানমালিক মো. ইয়াহিয়াকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা চালের প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ির রোহাইপাড়া এলাকায় কামরুন্নাহার স্টোরে এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজীদুর রহমান তন্ময়ের নেতৃত্বে থানা-পুলিশ, জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইয়াহিয়াকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা চাল পুঁইছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন আল হাসানের জিম্মায় রাখা হয়েছে।

অভিযানের সময় ইয়াহিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে চালগুলো তাঁর বোনের স্বামী মো. রশিদ আহমদের কাছ থেকে কেনার কথা স্বীকার করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইয়াহিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে রশিদ আহমদের মালিকানাধীন মেসার্স চিটাগাং স্টোরে তল্লাশির উদ্যোগ নেওয়া হয়। তবে অভিযানের খবর পেয়ে তিনি সেখান থেকে চলে যান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য জানান, দীর্ঘদিন ধরে ওই দোকানে সরকারি চাল বিক্রির খবর পেয়ে তাঁরা চেয়ারম্যানের নেতৃত্বে ঘটনাস্থলে যান। এ সময় রশিদ আহমদ তাঁদের সঙ্গে মারমুখী আচরণ করেন এবং অকথ্য ভাষায় কথা বলেন বলে তাঁদের অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গেও তিনি অশোভন আচরণ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তাঁরা।

অভিযোগের বিষয়ে রশিদ আহমদ বলেন, বাঁশখালীতে ১৬টি ইউনিয়নে মোট ৩২ জন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রয়েছেন। গুদাম থেকে চাল সংগ্রহ করে ভোক্তাদের মধ্যে বিতরণ করতে পরিবহন, ওঠানো-নামানো, পরিমাপসহ বিভিন্ন খাতে ব্যয় হয়। তাঁর ভাষ্য, এসব খরচের কারণে এ