Cvoice24.com

একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

সিভয়েস২৪ ডেস্ক
২০:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই সারা দেশের উপজেলা ও থানা পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)। একযোগে ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এই বদলির নির্দেশনা জারি করা হয়। 

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তারা স্বয়ংক্রিয়ভাবে বর্তমান কর্মস্থল থেকে সরাসরি অবমুক্ত বলে গণ্য হবেন।

ইসির কর্মকর্তারা বলছেন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এটিই কমিশনের পক্ষ থেকে নেওয়া সবচেয়ে বড় রদবদল। আগামী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের প্রস্তুতি হিসেবে এই বদলিকে দেখা হচ্ছে।

এর আগে, সোমবার ইসি সচিবালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত, যেখানে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইসির পাশে থাকার প্রতিশ্রুতি দেন।