Cvoice24.com

মিরসরাইয়ে নিজ জমিতে মিলল কৃষকের রক্তাক্ত মরদেহ

মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
১২:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে নিজ জমিতে মিলল কৃষকের রক্তাক্ত মরদেহ

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৮ নম্বর দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে একটি ইটভাটা সংলগ্ন গোয়ামারা পোলের পাশে নিচু ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চৌধুরী মিয়া দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। কী কারণে তিনি হত্যার শিকার হয়েছেন— এ বিষয়ে পরিবারের সদস্যরা কোনো তথ্য জানাতে পারেননি।

স্থানীয়রা জানান, তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গামছা দিয়ে তার দুই পা বাঁধা ছিল।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ঠাকুরদীঘি এলাকায় এক কৃষকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় তদন্ত চলছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর