সাকিব–মাশরাফির ফেরা নিয়ে যা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দেশের কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি মর্তুজা নিরপরাধ প্রমাণিত হলে তাদের দেশে ফেরার সময় স্বাগত জানানো হবে।
২০২৪ সালের আগস্টের পর থেকে জনসম্মুখে দেখা যায়নি মাশরাফিকে, আর সাকিব আল হাসানও মামলার জটিলতার কারণে লাল-সবুজ জার্সিতে মাঠে ফিরতে পারেননি। দুবাই পর্যন্ত দেশে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তাকে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ‘আমিও একজন প্লেয়ার। সাকিব এবং মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের যে মামলা সংক্রান্ত বিষয় রয়েছে, তা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তারা যেন ব্যক্তিগত উকিলের মাধ্যমে তা মোকাবিলা করে। যদি নিরপরাধ প্রমাণিত হন, আমরা তাদের সর্বোচ্চ স্বাগত জানাব।’
প্রতিমন্ত্রীর এই মন্তব্যে ভক্ত ও ক্রীড়াঙ্গনে নতুন আশা জাগছে, যে নিরপরাধ প্রমাণিত হলে আবারও দেশের মাঠে দেখা যেতে পারে এই দুই ক্রিকেট কিংবদন্তিকে।
খেলাধুলা সব খবর















