সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট শুরু ২ মার্চ
ক্রীড়া প্রতিবেদক, সিভয়েস২৪
চট্টগ্রাম জেলার ২২টি ক্লাবকে নিয়ে সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ আগামী ২ মার্চ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হবে। এ উপলক্ষ্যে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় সিজেকেএস কনফারেন্স রুমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হবে। সভায় খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরম বিতরণ এবং গ্রুপ লটারি অনুষ্ঠিত হবে।
এতে দলগুলোর সকল প্রতিনিধিকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিজেকেএস ক্লাব সমিতির সহসভাপতি আমিনুল ইসলাম।
খেলোয়াড় নির্বাচনের নিয়ম
সম্প্রতি শেষ হওয়া সিসিএস ক্লাব কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের সি ও ডি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করেছিল কিন্তু ড্রাফট পদ্ধতিতে অংশগ্রহণের সুযোগ না পাওয়া খেলোয়াড়দের মধ্যে প্রতি ক্লাব ২ জন করে মোট ৪ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করতে পারবে।
সিজেকেএস দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে নিবন্ধিত খেলোয়াড়দের মধ্যে প্রতি ক্লাব ১২ জন এবং চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা যারা বিসিবি আয়োজিত বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বা ট্রায়ালে ছিল কিন্তু সিজেকেএস ক্রিকেটে অংশগ্রহণ করেনি, তাদের মধ্যে ২ জনকে দলভুক্ত করতে হবে। অর্থাৎ প্রতি দল সর্বমোট ১৮ জন খেলোয়াড় দলভুক্ত করতে পারবে।
খেলাধুলা সব খবর















