Cvoice24.com

এসিসি সভায় যোগ দিতে বিসিবি সভাপতি কুয়েতে 

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৪:০২, ১১ ফেব্রুয়ারি ২০২৬
এসিসি সভায় যোগ দিতে বিসিবি সভাপতি কুয়েতে 

এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলো নিয়ে গঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় যোগ দিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)  রাতে বাংলাদেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবির এক পরিচালক জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) কুয়েতে পৌঁছেছেন বিসিবি সভাপতি এবং সেখানে দুই দিনের বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন সকল দেশের ক্রিকেট প্রধানরা। বৈঠকের পর দুই দিনের সফর শেষে তিনি দেশে ফেরার কথা রয়েছে। 

এর আগে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশের বাইরে রাখা হয় এই বড় টুর্নামেন্ট। পরবর্তীতে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানালে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তও নেয় পিসিবি। কিন্তু পরে পাকিস্তান সরকারের বন্ধুত্বপূর্ণ দেশগুলোর অনুরোধে ভারতের বিপক্ষে খেলার অনুমতি দেয়। 

বাংলাদেশের পক্ষ থেকেও ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তানকে মাঠে নামার জন্য অনুরোধ করেন বিসিবি সভাপতি বুলবুল।
 

খেলাধুলা সব খবর