বাকলিয়ায় সেমাই কারখানায় অভিযান, ২ লক্ষাধিক টাকা জরিমানা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ‘আমান ফুড প্রোডাক্টস অ্যান্ড রফিক ফুড প্রোডাক্টস’ নামে একটি সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সদর সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
তথ্যটি নিশ্চিত করে নিরাপদ খাদ্য অফিসার মো. ফারহান ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর ও মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে নিম্নমানের সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া খাদ্যপণ্যের লেভেলিংয়ে নির্ধারিত বিধি অনুসরণ না করে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করার দায়ে মালিকপক্ষকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














