Cvoice24.com

গভর্নর পদে ‘পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া’ বললেন অর্থমন্ত্রী

সিভয়েস২৪ ডেস্ক
২০:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
গভর্নর পদে ‘পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া’ বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পদে পরিবর্তন আসবে—এটি স্বাভাবিক প্রক্রিয়া।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া।’

এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগের কথা জানানো হয়।

‘গভর্নর পদে এত দ্রুত পরিবর্তনের পেছনে বিশেষ কোনো কারণ আছে কি না’—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এর বিশেষ কোনো কারণ নেই।’