বন্ধুদের সঙ্গে ভ্রমণে যাওয়া হলো না রাব্বির
সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাক চাপায় খোরশেদ রাব্বি (২৫) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আঁধার মানিক দরগাহ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ রাব্বি শেরপুরের নালিতাবাড়ি শহরের নিলামপট্টি মহল্লার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমানের ছেলে ও আনন্দমোহন কলেজের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়,মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে চার বন্ধু মিলে একটি মাইক্রোবাসযোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। ভোরের দিকে তারা সাতকানিয়ার আঁধার মানিক দরগাহ এলাকায় গাড়িটি থামায়। এসময় রাব্বি সামনের সিট থেকে পেছনের সিটে বসার জন্য আসার সময় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক রাব্বিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













