ফটিকছড়িতে ৭ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা
ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের ফটিকছড়িতে বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার কাজিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













