Cvoice24.com

বায়েজিদে নাঈম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
১১:৪৯, ১২ আগস্ট ২০২৬
বায়েজিদে নাঈম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় নাঈম হাসান হত্যা মামলার পলাতক আসামি মো. তৌহিদুল আলমকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১০ আগস্ট) রাতে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন।

র‌্যাব জানায়, বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা একটি হত্যা মামলার পলাতক প্রধান আসামি তৌহিদুল আলম নগরের বায়েজিদ এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর