Cvoice24.com

ধর্ষণ মামলায় পলাতক আসামি মুনু গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলায় পলাতক আসামি মুনু গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি নজরুল ইসলাম প্রকাশ মুনুকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংস্থাটির সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

গ্রেপ্তার নজরুল ইসলাম প্রকাশ মুনু চট্টগ্রামের বাঁশখালী থানার শীলকুপ এলাকার জামসেদ আলীর ছেলে।

সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, নজরুল ইসলাম ওরফে মুনু নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওয়ারেন্টভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নজরুল ইসলাম প্রকাশ মুনুর বন্দর থানা এলাকায় অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবির এ কর্মকর্তা।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর