Cvoice24.com

উখিয়ায় ভোরের অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

উখিয়া- টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:১১, ১৮ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় ভোরের অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে জিআর মামলার পরোয়ানাভুক্ত একজন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজন এবং নিয়মিত মামলায় পাঁচজন রয়েছেন। এ ছাড়া রিমান্ড শেষে আরও একজন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার ৮ জনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার সব খবর