Cvoice24.com

পুলিশ যেতেই পালালো তারা, পিস্তল উদ্ধার

উখিয়া- টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:১৬, ১৮ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ যেতেই পালালো তারা, পিস্তল উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি পুরোনো পিস্তল উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পালংখালী উচ্চবিদ্যালয়ের সামনে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে ওই এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সন্দেহজনকভাবে অবস্থান করছে—এমন খবর পায় পুলিশ। পরে বালুখালী পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলের দিকে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

এরপর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালায় পুলিশ। রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে সেখান থেকে একটি পুরোনো পিস্তল পড়ে থাকতে দেখে সেটি জব্দ করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে একটি পুরোনো পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির মালিক ও ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

কক্সবাজার সব খবর