কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়’স লেকে গ্রেপ্তার
সিভয়েস২৪ প্রতিবেদক
কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম নগেরের ফয়’স লেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ থানার কাঞ্চন নগর (বাদামতলা কাজীবাড়ি) এলাকার সিরাজ মিয়ার ছেলে।
সংস্থাটির সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গত ৬ আগস্ট ২০২৪ সালে কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়া পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুর মিয়া চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় আত্মগোপনে থাকার তথ্য পেয়ে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জিএমপি কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর











