Cvoice24.com

সীতাকুণ্ডের হত্যা মামলার আসামি রানা ঢাকায় গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:০৭, ৭ অক্টোবর ২০২৬
সীতাকুণ্ডের হত্যা মামলার আসামি রানা ঢাকায় গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. মঞ্জুর আহমেদ হত্যা মামলার প্রধান আসামি মেহেদী হাসান প্রকাশ রানা (৩২) কে রাজধানী ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। 

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডের নদ্দা এলাকায় ঢাকার এসআরবি-৩-এর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান প্রকাশ রানা চট্টগ্রামের সীতাকুণ্ড থানার গোলাবাড়িয়া এলাকার মোহাম্মদ হাসানের ছেলে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে ঢাকার গুলশান থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের নদ্দা এলাকায় ঢাকার এসআরবি-৩-এর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেহেদী হাসান প্রকাশ রানাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকার হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।