Cvoice24.com

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সিভয়েস২৪ প্রতিবেদক
০০:০৯, ৮ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নগরের ডবলমুরিং থানার ডিটি রোডের ধনিয়ালাপাড়া রাস্তার মাথায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাছুম (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে এ তথ্য জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক নুরুল আলম আশেক।

মৃত মাছুম নগরের ধনিয়ালাপাড়া এলাকার মগবুল মঞ্জিলের বাসিন্দা মৃত রমজান আলীর ছেলে।

উপ-পরিদর্শক আশেক জানান, বুধবার (৭ অক্টোবর) রাতে সাড়ে ১১টার দিকে ডিটি রোডের ধনিয়ালাপাড়া রাস্তার মাথায় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেল চালক মাছুম গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ চমেক হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর