Cvoice24.com

কোতোয়ালীতে চাঁদাবাজি-ছিনতাই, ব্রাহ্মণবাড়িয়ায় আত্মগোপন

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:০২, ৭ অক্টোবর ২০২৬
কোতোয়ালীতে চাঁদাবাজি-ছিনতাই, ব্রাহ্মণবাড়িয়ায় আত্মগোপন

চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানায় দায়ের করা চাঁদাবাজি ও ছিনতাই মামলার প্রধান আসামি মো. হৃদয় (২৭) কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় সিলেটের এসআরবি-৯-এর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হৃদয় চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার তুলাতুলি বস্তি এলাকার মো. মাসুদের ছেলে। 

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে মঙ্গলবার রাত আনুমানিক ৭টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় সিলেটের এসআরবি-৯-এর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।