উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক কমিটি গঠিত
সিভয়েস২৪ ডেস্ক
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বীর গেরিলা মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল কান্তি নাথকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক শীলা দাশগুপ্ত ও নওশাদ আলম চৌধুরীকে। কমিটিতে আরও ২০ জনকে সদস্য করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মহানগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উদীচী কেন্দ্রীয় সংসদের আহ্বানে আয়োজিত এক সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম জেলা সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উদীচীর জ্যেষ্ঠ সংগঠক অমল কান্তি নাথের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম, সহসভাপতি প্রবীর সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, সাংগঠনিক সম্পাদক কাজী আনিস, সদস্য সাগর পাল, বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, চট্টগ্রামের সংগঠক প্রবাল দে, নুরুচ্ছাফা ভূঁইয়া, শীলা দাশগুপ্ত ও জয় সেন।
পরে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের শপথপাঠের মধ্য দিয়ে সাংগঠনিক সভার সমাপ্তি হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















