Cvoice24.com

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন

মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:৩৮, ১১ অক্টোবর ২০২৬
মিরসরাই প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন

চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটিতে দৈনিক পূর্বকোণের প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়াকে সভাপতি, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি এম মাঈন উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং আরটিভির প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলুকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

গত ২৯ আগস্ট অনুষ্ঠিত প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আবু সাঈদ ভূঁইয়া। অন্যদিকে ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম মাঈন উদ্দিন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন শিহাব উদ্দিন শিবলু।

পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন—জ্যেষ্ঠ সহসভাপতি মাসিক মিরসরাইয়ের সাইফুল হক সিরাজী ও দৈনিক মানবকণ্ঠের দিদারুল আলম; জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক কালের কণ্ঠের এম আনোয়ার হোসেন; যুগ্ম সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশ ও সিভয়েস২৪ এর ফিরোজ মাহমুদ এবং একুশে টেলিভিশনের ইকবাল হোসেন জীবন।

কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আজকের পত্রিকার সাফায়েত মেহেদী, দপ্তর সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রার আক্তার হোসেন এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সময়ের কণ্ঠস্বরের জাবেদুল ইসলাম।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক আমার দেশের নুরুল আলম, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এনায়েত হোসেন মিঠু, দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ ইউসুফ, ভোরের দর্পণের আশরাফ উদ্দিন ও কালবেলার আজিজ আজহার।