পতেঙ্গায় সাইকেল ট্র্যাকে গাড়ি পার্কিং, চসিকের অভিযানে
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় দুটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি একটি গাড়ি জব্দ করা হয়।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।
চসিক সূত্রে জানা যায়, মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে নির্মিত সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং বন্ধ এবং সাইকেল চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।
চসিক জানিয়েছে, সাইকেল ট্র্যাকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং প্রতিরোধ এবং নগরবাসীর নির্বিঘ্নে সাইকেল চলাচলের পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















