Cvoice24.com

চন্দনাইশে মেধা বিকাশে স্মৃতি বৃত্তি পরীক্ষা

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:২৮, ১৬ অক্টোবর ২০২৬
চন্দনাইশে মেধা বিকাশে স্মৃতি বৃত্তি পরীক্ষা

চট্টগ্রামের চন্দনাইশে ‘বন্ধু মহল পরিবার’-এর আয়োজনে প্রথমবারের মতো ‘মেধা বিকাশে শিশু-কিশোর স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭০ জন শিশু-কিশোর শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, শিশু-কিশোরদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।