বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে বদলি
সিভয়েস২৪ প্রতিবেদক
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে বদলি করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
অর্থ-বাণিজ্য সব খবর














