Cvoice24.com

আবার কমলো স্বর্ণের দাম

সিভয়েস২৪ ডেস্ক
১৬:৪১, ২৪ জুলাই ২০২৬
আবার কমলো স্বর্ণের দাম

টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে আবার কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে স্বর্ণ ও রুপার অলংকারের নতুন মূল্য নির্ধারণ করা হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

এছাড়া—২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারিন করা হয়েছে। 

বাজুস জানিয়েছে, নতুন নির্ধারিত মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই বিক্রয় মূল্যের বাইরে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইনভেদে নির্ধারিত মজুরি (মেকিং চার্জ) আলাদাভাবে প্রযোজ্য হবে।

সংগঠনটির দাবি, আন্তর্জাতিক বাজারের দামের পরিবর্তন এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় এনে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।