Cvoice24.com

গাছের শুকনো ডাল ভেঙে প্রাণ গেল নিশিতের

কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৫২, ২৪ জুলাই ২০২৬
গাছের শুকনো ডাল ভেঙে প্রাণ গেল নিশিতের

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গাছের নিচে খেলতে গিয়ে রেইনট্রি গাছের শুকনো ডাল ভেঙে পড়ে নিশিত দেব (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া ১ নম্বর ওয়ার্ডের কালী মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশিত দেব ওই এলাকার খোকন দেব ও সুমি দেব দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে একটি রেইনট্রি গাছের নিচে খেলছিল নিশিত। এ সময় গাছে ঝুলে থাকা একটি শুকনো ডাল হঠাৎ ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর