রাঙ্গুনিয়ায় সেতুর পাটাতন ভেঙে রাঙামাটির সঙ্গে যান চলাচল বন্ধ
রাঙামাটি প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া-কাউখালি সংযোগ সড়কের বেইলি সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইটবোঝাই একটি ট্রাক সেতুটিতে উঠলে বেইলি সেতুর পাটাতন ভেঙে ট্রাকের চাকা সেতুতে আটকে যায়। এতে রাঙামাটির কাউখালি উপজেলার সঙ্গে চট্টগ্রামের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে জানা গেছে। এ কারণে গত দুই মাস আগে নতুন সেতু নির্মাণে দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ করেছে রাঙামাটি সড়ক বিভাগ।
রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, রাঙ্গুনিয়ার রাসখালী বেইলি সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। সেতুটি সংস্কারে সড়ক বিভাগের লোকজন ইতিমধ্যে ঘটনাস্থলে গেছেন। ট্রাকটি সেতুর ওপর থেকে সরানোর পর সংস্কার কাজ শুরু হবে বলে জানান তিনি।
পাহাড় সব খবর














