কাপ্তাইয়ের বড়ইছড়িতে ভয়াবহ পাহাড় ধস, দুর্ঘটনার আশংকা
কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই চট্টগ্রাম সড়কের কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সংলগ্ন আনসার ব্যাটালিয়ন ক্যাম্প এর পাশে পাহাড় ধসে পড়েছে। এবং পাহাড়টি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোন সময় পাহাড়টি ধসে ভয়াবহ দুর্ঘটনার আশংকা করা হচ্ছে।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পাহাড়টি মাঝখানের একটি বিশাল অংশ ধসে পড়েছে। বর্তমানে পাহাড়ের উপরের অংশ অনেকটা মাথার ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোন মুহুর্তে পাহাড়ের উপরের অংশটি ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনার আশংকা করা হচ্ছে। কারণ পাহাড়ের পাশের ব্যস্ততম সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট বড় যানবাহন চলাচল করছে। এতে প্রাণহানি সহ সড়কটিতে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বলে স্থানীয়রা জানান।
সড়কটিতে নিত্য চলাচলরত সিএনজি চালক আব্দুল খালেক, অনিল মারমা সহ কয়েকজন চালক জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে আমাদের চলাচল করতে হয়। পাহাড়টির যেই অবস্থা হয়েছে মনে হচ্ছে যেকোন সময় ভেঙে মাথার ওপর পড়বে। অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই সড়কে চলাচল করতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্যাম্পের আনসার সদস্য বলেন, টানা বর্ষণের পর আজ পাহাড়টির কিছু অংশ সড়কে ধসে পড়েছিল। পাহাড়ের বড় বড় মাটির চাক গুলি সড়কে এসে পড়ায় আনসার সদস্যরা সড়কের এক পাশে সরিয়ে রাখে। বর্তমানে পাহাড়টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এবিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। এবিষয়ে দ্রুত ব্যবস্থা নিবো।
পাহাড় সব খবর















