বৈরী আবহাওয়ায় গ্যাস সরবরাহে ঘাটতি, স্বল্পচাপের পূর্বাভাস
সিভয়েস২৪ প্রতিবেদক
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীস্থ এলএনজি টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। এর ফলে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) আওতাধীন সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সমস্যায় পড়তে পারেন।
মঙ্গলবার (৭ জুলাই) কেজিডিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় কর্ণফুলী গ্যাসের অধিভুক্ত এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎকেন্দ্রসহ সব ধরনের গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
এ অবস্থায় সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি সাপেক্ষে এলএনজি সরবরাহ স্বাভাবিক হলে গ্যাসের চাপও স্বাভাবিক হয়ে আসবে।
অর্থ-বাণিজ্য সব খবর















