টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরের দুই নিয়োগ পরীক্ষা স্থগিত
সিভয়েস২৪ প্রতিবেদক
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) পরিবহন কর্মকর্তা এবং প্রভাষক (অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল) পদে নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করেছে।
মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৮ জুলাই এবং ৯ জুলাই ২০২৬ দুপুর ২টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরিবহন কর্মকর্তা ও প্রভাষক (অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল) পদের লিখিত পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
অর্থ-বাণিজ্য সব খবর















