Cvoice24.com

এইচএসসি
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৯২৯ জন

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:২৭, ৩১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৯২৯ জন

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। এ বছর চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, পাসের হারে ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। ৬১ দশমিক ০৭ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। এরপর ৫২ দশমিক ০৭ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। তবে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে চট্টগ্রামের অবস্থান দ্বিতীয়।

এ ছাড়া ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ, কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, রাজশাহীতে ৪৫ দশমিক ০৬ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং বরিশালে ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

এবার সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট অধিকাংশ শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।