চট্টগ্রামে শতভাগ পাস করেছে ৬ কলেজের শিক্ষার্থীরা
সিভয়েস২৪ প্রতিবেদক
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ছয়টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এসব প্রতিষ্ঠানের মোট ২৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
বোর্ড সূত্রে জানা যায়, শতভাগ পাস করা ছয়টি প্রতিষ্ঠান হলো— বারবকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, কাফকো স্কুল অ্যান্ড কলেজ, কোয়ান্টাম কসমো কলেজ, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং লিভার্স স্কুল অ্যান্ড কলেজ।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১৩৪ জন পরীক্ষার্থী অংশ নেন বারবকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪৪ জন, কোয়ান্টাম কসমো কলেজ থেকে ৬০ জন, কাফকো স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৭ জন এবং রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ ও লিভার্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ছয়জন করে পরীক্ষায় অংশ নেন।
শিক্ষা সব খবর














